মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

সংগ্রাম থেকে সাফল্যের শীর্ষে শেহনাজ গিল

বিনোদন ডেস্ক

শেহনাজ গিল | ছবি: শেহনাজের ইনস্টাগ্রাম থেকে

চলচ্চিত্রের পর্দায় যেমন তার নাম উজ্জ্বল, তেমনই বাস্তব জীবনের লড়াইতেও তিনি অনমনীয়—বলছি ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল-এর কথা। তিনি আজ সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে ফিরে দেখছেন তার দীর্ঘ পথচলা।

সম্প্রতি তার প্রথম প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইক কুড়ি’ ইতোমধ্যে বি-টাউনে সাড়া ফেলেছে, আর ঠিক সেই সময়েই এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, দশ বছর আগের নিজের জন্য তার কী বার্তা ছিল, আর আগামী দশকে নিজের কাছে তার কী প্রত্যাশা।

শুরুর দিকের ওঠাপড়া, অনিশ্চয়তা আর নিঃসঙ্গ সংগ্রামের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ। তিনি জানান, সেই কঠিন সময়ে তিনি নিজেকে সাহস জুগিয়ে বলতেন, “সাবাশ, শেহনাজ গিল। আমি তোমার জন্য গর্বিত। তুমি জীবনে দারুণ করছো, এভাবেই এগোতে থাকো।”

তবে সাফল্যের এই মুহূর্তে এসেও তিনি আগামী দিনের নিজেকে সতর্ক করতে ভোলেননি। অভিনেত্রী স্পষ্ট বার্তা দেন: “ভাববে না যে তুমি অনেক কিছু হয়ে গেছ। এখনো কঠোর পরিশ্রম করতে হবে। কখনো থেমে যেও না।”

বি-টাউনে নিজের অভিজ্ঞতা নিয়ে শেহনাজ আরও জানান, এই ইন্ডাস্ট্রির চকচকে দুনিয়া যতটা মোহময়, ততটাই কঠিন। তাই তিনি নিজের ভবিষ্যৎ সংস্করণকে সাবধান করে বলেন: “কাউকে দেখে প্রভাবিত হইয়ো না। মানুষ খারাপও হতে পারে। তারা তোমাকে দমিয়ে রাখতে চাইবে। বুদ্ধিমান হও।”

অভিনেত্রীর প্রযোজনা-জীবনের প্রথম পদক্ষেপ হলো তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইক কুড়ি’। এক ভাঙা হৃদয়ের পরিবারের তরুণীর রহস্যভেদ অভিযানের গল্পে তৈরি এই চলচ্চিত্রটি বিপুল প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, ‘বিগ বস ১৩’-এর পর থেকেই শেহনাজ গিলের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। তার কর্মজীবনের শুরুটা হয়েছিল ২০১৫ সালে ‘শিভ দি কিতাব’ মিউজিক ভিডিও দিয়ে। এরপর ২০১৭ সালে পাঞ্জাবি ছবি ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। এছাড়া তার অভিনীত হিট ছবিগুলোর মধ্যে রয়েছে—‘কালা শাহ কালা’, ‘ডাকা’, ‘হনসলা রাখ’, বলিউডের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।

আরও পড়ুন