
রাইজিং ডেস্ক
সারাদেশে শৈত্যপ্রবাহের আভাস পাওয়া গেছে। আজ রোববার (৩১ ডিসেম্বর) থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোর থেকেই কনকনে ঠাণ্ডা আর ভারি কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচদিনেও এই কুয়াশার প্রকোপ কমবে না।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের আকাশ (৩১ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও শুষ্ক ও মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে সারাদিন। দিনের তাপমাত্রাও হ্রাস পেতে পারে। এছাড়াও নতুন বছরের শুরুতে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।
শনিবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। ‘হিমালয়কন্যা’ খ্যাত উত্তরের এ জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত। ফলে প্রতি শীত মৌসুমেই কনকনে শীত অনুভূত হয়। এবারও বিগত বছরেরও ন্যায় বর্ষা যেতে না যেতেই শুরু হয় শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতাও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC