
রাইজিং কুমিল্লা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলার চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবদের পৃথক চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে মো. রাসেল ইসলাম। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকেও বহিষ্কার করা হয়েছে।
তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, ‘বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তারা অন্য প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC