
রাবেয়া বেগম মিম

শীতের সকালে গরম গরম ভাপা পিঠার স্বাদে ভরে উঠুক আপনার ঘর। এই মজার এবং সুস্বাদু পিঠাটি তৈরি করা খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনি খুব সহজেই তৈরি করতে পারেন এই পিঠাটি।
উপকরণ:
প্রণালি:
১. চালের গুঁড়ার সঙ্গে লবণ ও খুবই অল্প পানি আলতো হাতে মিশিয়ে নিন। এবার সেই গুঁড়া চালুনির সাহায্যে চেলে নিন। চালের গুঁড়া যেন কোনোভাবে দলা বেঁধে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। একটি পাতিলে পানি দিয়ে তার উপরে একটি ছিদ্রযুক্ত ঢাকনা বসান। এবার ছোট একটি বাটিতে চালের গুঁড়া নিন।
২. এরপর তার মাঝখানে গুড় ও কোরানো নারিকেল দিন। এরপর তার উপরে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে দিন। একটি পরিষ্কার সুতির কাপড়ে বাটিটি মুড়িয়ে ঢাকনার উপর উল্টে দিন। এবার বাটিটি সাবধানে তুলে নিন। পাতিলটি ঢেকে দিয়ে অপেক্ষা করুন ২-৩ মিনিট। এবার তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন ভাপা পিঠা।
টিপস:
পরিবেশন:
গরম গরম ভাপা পিঠার সাথে চা, দুধ, কিংবা ঘি দিয়ে পরিবেশন করতে পারেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC