
রাবেয়া বেগম মিম

শীতকাল মানেই পিঠার মৌসুম। এই সময় নানা রকমের পিঠা তৈরি করে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সাথে খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করা হয়। পিঠার মধ্যে একটি জনপ্রিয় নাম হল লবঙ্গ লতিকা পিঠা। এই পিঠার রসালো পুর এবং মচমচে রুটি খেতে অসাধারণ লাগে।
লবঙ্গ লতিকা পিঠা তৈরি করা খুবই সহজ। এর জন্য প্রয়োজনীয় উপকরণ হল:
উপকরণ:
প্রণালি:
১. নারকেল, চিনি ও এলাচ গুঁড়া একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করতে হবে। ২. ময়দা, লবণ, তেল পরিমাণ মত পানি দিয়ে মেখে নরম একটা খামির বানাতে হবে। ছোট ছোট কয়েকটা রুটি বানিয়ে মাঝে নারকেলের পুর দিয়ে পরোটার ভাজের মত করে ভাজ দিয়ে ফুলের মত করে মাঝে একটা লবঙ্গ আটকে দিতে হবে। ৩. এবার ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে কুসুম গরম সিরায় ২-৩ মিনিট চুবিয়ে তুলে নিতে হবে।
সিরা করার নিয়ম:
পানি -১কাপ চিনি-১কাপ। একসাথে করে অল্প কিছু সময় জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে সিরা।
লবঙ্গ লতিকা পিঠা তৈরির টিপস:
পরিবেশন:
লবঙ্গ লতিকা পিঠা গরম গরম পরিবেশন করা ভালো। এটি আপ্যায়নের জন্যও একটি আদর্শ খাবার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC