
বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।যমজ সন্তানের মা হয়েছেন।গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।
শিমুকে শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা আরও লেখেন, তোমাকে অভিনন্দন শিমু। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC