
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির সভাপতি হিসেবে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁর এই দায়িত্বপ্রাপ্তিকে হোমনা, তিতাস ও মেঘনাবাসীর জন্য গর্বের বিষয় এবং কুমিল্লা-২ আসনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।
এদিকে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে নতুন দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়দের আশা, নতুন দায়িত্বে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন এবং সংসদীয় কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে অবদান রাখবেন।








