
রাইজিং ক্যাম্পাস
দেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার প্রস্তুত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল শেরাটন-এ ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। তিনি জানান, বিগত সরকারের সময়ে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি ছিল না। বর্তমান সরকার দক্ষ মানবপুঁজি তৈরির লক্ষ্যে শিক্ষায় বরাদ্দ বাড়াতে কাজ করছে।
তিনি আরও বলেন, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে। ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে আগের সরকার ব্যর্থ হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
ড. মাহদী আমিন বলেন, সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা এমন পর্যায়ে নিতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা শিক্ষকতাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC