
বিনোদন ডেস্ক
বলিউডের দুই স্বনামধন্য তারকা শাহরুখ খান ও সালমান খান। চলতি বছরেই ‘পাঠান’ ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছেন দুই খান। ‘পাঠান’-এর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি প্রিয় দুই তারকাকে আরও এক বার একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা।
‘পাঠান’-এর সাফল্যের পর আরও বড় মাপে ‘টাইগার ৩’ বানাতে চান যশরাজ কর্তা আদিত্য চোপড়া। যশরাজের পরবর্তী ছবি ‘টাইগার ৩’-এ সালমানের পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। আগামী ৮ মে থেকেই ‘টাইগার ৩’ ছবির সেটে সালমান খানের সঙ্গে যোগ দেবেন শাহরুখ খান।
শাহরুখ ও সালমানকে একসঙ্গে পেতে কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হননি যশরাজ ও আদিত্য চোপড়া। ‘টাইগার ৩’ ছবিতে শাহরুখ ও সালমানের দৃশ্যের শুটিংয়ের পিছনে খরচের অঙ্ক জানলে চোখ কপালে উঠবে অনেকেরই।
‘টাইগার ৩’ ছবিতে একটি জেল থেকে পালানোর দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ ও সালমান। খবর, ‘টাইগার ৩’-এর চিত্রনাট্যে এমন একটি দৃশ্য আছে, যেখানে টাইগারকে গারদ থেকে ছাড়ানোর সময় সেখানে এসে উপস্থিত হবে বন্ধু পাঠান। সেই অ্যাকশন দৃশ্যেই এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দুই খান। খবর, শুধু মাত্র এই দৃশ্যের শুটিংয়ের পিছনে প্রায় ৩৫ কোটি টাকা ঢেলেছেন আদিত্য চোপড়া।
আগামী সোমবার থেকে শুরু করে প্রায় এক সপ্তাহ শুটিং চলবে সেই দৃশ্যের। মুম্বইয়ে যশরাজ স্টুডিয়োতে শুট করা হবে গোটা দৃশ্যের। ‘টাইগার ৩’ নিয়ে যথেষ্ট আশাবাদী ওয়াইআরএফ। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’ ছবির।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC