
রাইজিং কুমিল্লা ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমানবন্দরে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে বিমানটির কার্গোহোল (মালামাল সংরক্ষণের স্থান) থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। বর্তমান বাজারমূল্যে যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বর্ণের এই চালানের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি বিমানের কার্গোহোলে পৌঁছায়, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC