
রাইজিং ডেস্ক
পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। গত রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব এখন তার মাঝপথে।
ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা গজে (হাতি) আগমন করেছেন এবং পূজা শেষে দোলায় গমন করবেন। আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
চাঁদপুর জেলার আটটি উপজেলায় এবার ২২৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপগুলোতে উৎসবের আমেজ তুঙ্গে।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক। পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনৈতিক নেতারাও পূজার আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে র্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, "দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি। চাঁদপুরে দুটি বিশেষ টহল টিম কাজ করছে। এ ছাড়া দুপুর থেকে রাত পর্যন্ত পোশাক ও সিভিল সদস্যরাও দায়িত্ব পালন করবেন।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC