
নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহেশাঙ্গন প্রাঙ্গণে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২৩ বীর।
এছাড়া কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, র্যাব-১১ সিপিসি-২ এর এডমিন ডিএডি মহসিন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহা সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সব দফতর পূজার সময়ে নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে কাজ করবে বলে সভায় জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC