
বিনোদন ডেস্ক
শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকার ভূমিকায় দেখা যাবে কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পালকে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। তবে শাকিবের বিপরীতে ইধিকাকে দেখতে নারাজ অনুরাগীদের অনেকেই। এ নিয়ে চলছে বিতর্ক।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে ইধিকা বলেন, “ভাল-খারাপ মিশিয়ে সবটা। মানুষ যেমন প্রশংসা করবেন, তেমনই আবার নিন্দাও করবেন। তাই সবটাই আমায় গ্রহণ করতে হবে। আমি এই সব নিয়ে ভাবছি না। কারও খারাপ লাগলে সেটা বলছেন। আমি জানি আমায় ভাল কাজ করতে হবে। তাই কাজে মন দেওয়ারই চেষ্টা করছি। আর চেষ্টা করছি যাঁরা আমায় খারাপ বলছেন, তাঁদের যেন ভাল বলাতে পারি।”
অভিনেতা ওমর সানি সামাজিক মাধ্যমে তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি; যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি। আর এখন কী দেখছি এই হচ্ছে প্রিয়তমা! এত মধুর নামের সাথে মধুর ভাবনা দরকার।’
জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। ১১ মে থেকে শুরু হবে ‘প্রিয়তমা’ ছবির শুটিং। ‘প্রিয়তমা’র মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে শাকিব খানকে।
এছাড়াও জানা গেছে, ইধিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। শাকিবের সিনেমায় অভিনয়ের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC