
কুবি প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে ‘চৌকস মেধা প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় ডামুড্যা উপজেলার ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেধা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে
অনুষ্ঠানে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ও আসমা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্তা ইসলাম, রাকিবুল হাসান রাজিব, জাহিদ হাসান, শাকিল আহম্মেদ, খাদিজা আফরোজ, আরমান হাসান, আবুল খায়ের নাইম, শিশির আক্তার এবং মশিউর রহমানসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. হানিফ বেপারী বলেন, “চৌকস মেধা প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা মূল্যায়নের একটি অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং নতুন কিছু শেখার আগ্রহ সৃষ্টি করে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে এই সুযোগ পৌঁছে দিতে আমরা জেলাব্যাপী চৌকস মেধা প্রতিযোগিতার কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাব।”
উল্লেখ্য, প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম-দশম শ্রেণি এই দুইটি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছয়জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদপত্র, গাছের চারা ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC