
রাইজিং কুমিল্লা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শফিকুর রহমানকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (গেজেট) জারি করে।
সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা–১ থেকে প্রকাশিত ওই গেজেটে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা হিসেবে মো. শফিকুর রহমান (ঢাকা-১৫) এবং উপনেতা হিসেবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১)কে স্বীকৃতি দিয়েছেন সংসদের স্পিকার।
উল্লেখ্য, আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হয়। জামায়াত জোটের পক্ষ থেকে আগেই শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হলেও স্পিকার না থাকায় তখন আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। পরে তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC