
রাইজিং ডেস্ক

কুমিল্লার লালমাই উপজেলায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় নিহতের বাবার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লালমাই থানা পুলিশ। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি নিজেই ঘটনার দায় স্বীকার করেছেন।
বর্তমানে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC