
রাইজিং ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার আঙ্গুর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশীর মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ।
জানা গেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে কোনো প্রকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।
বিজিবি ও স্থানীয় লোকজন জানান, রফিউল ইসলাম ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিউল।
রোববার সকালে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত বাংলাদেশি ভারতীয় পণ্য চোরাকারবারি কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তারা।
৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা ডেইলি স্টারকে বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত চাওয়া হয়েছে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC