
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি প্রতিষ্ঠানে লার্ভাসাইড প্রয়োগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের আওতায় পূবালী চত্বর থেকে রাস্তার দুই পাশ হয়ে রানীর বাজার, পূবালী চত্বর থেকে লাকসাম রোড, মিডল্যান্ড হাসপাতাল গলি, কুমিল্লা টাওয়ার হাসপাতাল গলি, লিবার্টি মোড় থেকে মনোহরপুর সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তার দুই পাশ, সার্কিট হাউসের সামনের সড়ক এবং অশোকতলা খানবাড়ী মসজিদ রোডে লার্ভাসাইড প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া জেলা জজের বাসভবন, এনএসআই (NSI) কার্যালয়, কর ভবন, রাজলক্ষী ভবন এবং কামিনী কুটির ভবন এলাকাতেও মশার লার্ভা ধ্বংসে লার্ভাসাইড প্রয়োগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নগরবাসীকেও বাসাবাড়ি ও আশপাশের এলাকায় কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC