
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের সুতাং নদীর ওপর সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণে সরেজমিন পরিদর্শন করেছেন এলজিইডি প্রকৌশলী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। গত ১৪ নভেম্বর বিকেলে উপজেলার প্রকৌশলী শহিদুল ইসলাম ও দলীয় নেতৃবৃন্দ সেতুটির স্থান ও মাপজোখ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, যুবদলের সদস্য সচিব মাহবুবুল আলম মালু, প্রচার সম্পাদক সামসুল ইসলাম শামসু এবং নির্বাহী সদস্য মো. আব্দুল কাদির।
নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের নির্দেশেই নকশা তৈরির জন্য এই পরিদর্শন করা হয়েছে এবং শীঘ্র এখানে সেতু নির্মাণ করা হবে।
উল্লেখ্য, সেতুর অভাবে দীর্ঘদিন ধরে ১৫-২০ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুকনো মৌসুমে সাবমার্সেবল রাস্তা এবং বর্ষায় বাঁশের সাঁকো দিয়ে ১০ টাকা টোল দিয়ে প্রতিদিন শত শত মানুষকে নদী পার হতে হয়।
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, উচ্চ মহলের নির্দেশে পরিদর্শন শেষে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং দ্রুতই সেতুটির নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC