
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
হবিবগঞ্জের লাখাই উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদের সীমানা প্রাচীর নির্মাণের নকশা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ছয় মাসের মধ্যে এর সমস্ত নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
জানা যায়, সম্প্রতি মূল ভবনের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজনীয় মাপজোখ ও নকশা প্রণয়ন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে উপস্থাপন করা হয়।
এর প্রেক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান নিজেই সশরীরে মডেল মসজিদ কমপ্লেক্স ভবন ও প্রস্তাবিত সীমানা প্রাচীরের নকশাসহ আনুষঙ্গিক বিষয়গুলো পরিদর্শন করেন এবং নকশা অনুমোদন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান নির্ধারিত সময়ের মধ্যেই মডেল মসজিদের নির্মাণকাজ শতভাগ মানসম্মত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC