
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় খামারিদের গবাদি পশু এবং হাঁস-মুরগির ফ্রি চিকিৎসা, টিকাদান, কৃমিনাশক ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পুরো সেবা কার্যক্রম উপস্থিত থেকে তদারকি করেন লাখাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজমসহ ভেটেরিনারি হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সেবা নিতে আসা স্থানীয় খামারিরা ক্যাম্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গবাদি পশু ও হাঁস-মুরগির নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাড়ির কাছেই এমন ফ্রি চিকিৎসা ও টিকাদান সেবা পাওয়ায় তাদের অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হচ্ছে।
খামারিদের মতে, গবাদি পশুর বিভিন্ন রোগবালাই প্রতিরোধে আগাম টিকাদান ও কৃমিনাশক ওষুধ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। প্রাণিসম্পদ দপ্তরের এ ধরনের নিয়মিত পরামর্শ ও মাঠপর্যায়ের সেবা অব্যাহত থাকলে এলাকায় নতুন খামারি তৈরি হবে এবং পশুপালন আরও লাভজনক হয়ে উঠবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC