
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলায় টিকাদান কর্মসূচি (ইপিআই) সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
সোমবার (২৩ নভেম্বর) তিনি উপজেলার লাখাই ১নং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাব-ব্লক ঘ-১ এ চলমান টিকাদান কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন টিকাদান কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, ভ্যাকসিন সংরক্ষণ পদ্ধতি, রেজিস্টার খাতা এবং অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র নিবিড়ভাবে তদারকি করেন।
এ সময় তিনি শিশু ও মায়েদের শতভাগ টিকাদান নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এবং লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন। এছাড়াও স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC