
রাইজিং ডেস্ক
কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল উত্তরপাড়া গ্রামে বিনামূল্যে হেপাটাইটিস বি ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে কুমিল্লা লিভার ক্লাব। এতে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) মনপাল উত্তরপাড়া, লাকসাম এলাকায় এই স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। কুমিল্লা লিভার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে হেপাটাইটিস বি ও ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রান্তিক এই এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। হেপাটাইটিস বি-এর মতো ব্যয়বহুল পরীক্ষা বিনামূল্যে করার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ায় স্বাস্থ্য সচেতনতা বেড়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম সারোয়ার, লুৎফুল বারী চৌধুরী হিরু, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং ট্রেজারার আবদুল হালিম মোল্লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মহিউদ্দিন মোল্লা।
আয়োজকরা জানান, হেপাটাইটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC