মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

লাইভ পারফরম্যান্সে পানি ঢেলে বিতর্কে নেহা কক্কর

বিনোদন ডেস্ক

লাইভ পারফরম্যান্সে পানি ঢেলে বিতর্কে নেহা কক্কর/ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কক্কর আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক লাইভ কনসার্টে তার একটি সাহসী স্টেজ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের আঁটসাঁট পোশাকে মঞ্চে গান গাইছেন নেহা কক্কর। পারফরম্যান্সের মাঝামাঝি তিনি একটি পানির বোতল হাতে নেন এবং তা নিজের শরীরের উপরিভাগে ঢেলে দেন। এই দৃশ্যটি দ্রুত টিকটক ও ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন ১ কোটিরও বেশি দর্শক।

ভিডিও প্রকাশের পর নেটমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকদের একাংশের মতে, একজন কণ্ঠশিল্পী হিসেবে নেহা গান নয় বরং শরীরী প্রদর্শনীকেই প্রাধান্য দিচ্ছেন।

সমালোচকদের একজন লিখেছেন, ‘সুরের রানি থেকে এমন পর্যায়ে নেমে আসা দুঃখজনক।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভাইরাল হওয়ার নেশায় নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন নেহা।’

অন্যদিকে, নেহার ভক্তরা বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তাদের যুক্তি, এটি কেবল স্টেজ শো-এর উন্মাদনা এবং আন্তর্জাতিক মানের পারফরম্যান্সে এমন উপস্থাপনাভঙ্গি নতুন নয়। তাই তাকে অযথা সমালোচনা করা উচিত নয়।

নেহা কক্করের পারফরম্যান্স ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগেও মঞ্চে বেলি ডান্স, সাহসী অঙ্গভঙ্গি বা অনন্য কোরিওগ্রাফির জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি।

যদিও নেহা সবসময়ই তার এই ‘সাহসী’ ইমেজ বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে সাম্প্রতিক ঘটনাটি সামাজিক রুচিবোধ ও শৈল্পিক সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন