শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুর-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

রাইজিং কুমিল্লা ডেস্ক

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি/ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মো. শহীদউদ্দ্দীন চৌধুরী এ্যানি মোট ৬৯ হাজার ১৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৯৯৫ ভোট।

লক্ষ্মীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ জন এবং হিজরা ভোটার ছিলেন ৫ জন।

আরও পড়ুন