
রাইজিং কুমিল্লা অনলাইন
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালাল বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে আজাদের সিএনজি গ্যারেজ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন দ্রুতগতিতে আশেপাশের অন্যান্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে, ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মোট ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC