
রাইজিং কুমিল্লা ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীন ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও চীনের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। অর্থনৈতিক উন্নয়নে দুই দেশ শুধু তাদের সহযোগিতা অব্যাহত রাখবে না, বরং ভবিষ্যতে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানেও দুই দেশ সহযোগিতা করবে। বিশেষ করে রোহিঙ্গা সংকটের সমাধানে চীন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে জাতীয় সংসদে একটি ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন মন্ত্রী।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC