
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তায় আরও ৮০ লাখ ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ইইউ মিশনের বার্তায় বলা হয়, বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ৮০ লাখ ইউরো ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক মানবিক সহায়তা প্যাকেজের অংশ। এই অর্থের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষাসেবা সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহায়তা দেওয়া হবে।
এদিকে নতুন এই অর্থায়নের বাইরে ২০২৬ সালে বাংলাদেশে মানবিক সহায়তার জন্য ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ বরাদ্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বার্তায় আরও জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে চলমান এই সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় কাজ করছে।
একই সঙ্গে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার পেছনের মূল কারণগুলো মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগে অর্থায়ন ও সহযোগিতা অব্যাহত রেখেছে সংস্থাটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC