
লাইফস্টাইল ডেস্ক

ইফতারে ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চমৎকার স্বাদের লাচ্ছা সেমাইয়ের পিঠা। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও দারুণ মজাদার। বিশেষ করে যারা মিষ্টি খাবার বেশি পছন্দ করেন, তাদের জন্য এই পিঠা হতে পারে ইফতারের সহজ ও আকর্ষণীয় একটি পদ।
ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব দ্রুত বানিয়ে নেওয়া যায় এই পিঠা। চলুন জেনে নেওয়া যাক, ইফতারে লাচ্ছা সেমাই দিয়ে পিঠা তৈরির সহজ রেসিপি—
তৈরি করতে যা লাগবে
লাচ্ছা সেমাই — ১ প্যাকেট
নারিকেল — আধা কাপ
চিনি — স্বাদমতো
গুঁড়া দুধ — ২ টেবিল চামচ
ডিম — ২টি
এলাচ গুঁড়া — অল্প
লবণ — সামান্য
তেল — ভাজার জন্য
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে লাচ্ছা সেমাইগুলো ঢেলে নিন। এরপর তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে মিশ্রণ থেকে পছন্দসই আকারে পিঠা গড়ে নিন।
এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হয়ে এলে হালকা আঁচে ধীরে ধীরে পিঠাগুলো লালচে করে ভেজে তুলুন।
ভাজা হয়ে গেলে পিঠাগুলো তুলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের পিঠা।
ইফতারের টেবিলে এই মিষ্টি পিঠা যোগ করবে ভিন্ন স্বাদ ও আনন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC