
রাইজিং ডেস্ক
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যােগে পিপিআর" রোগ ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত মহামারী নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
প্রধান অতিথি ফরিদ আহম্মেদ বলেন, ছাগল ভেড়ার পিপিআর রোগটির জন্য মানুষ ছাগল ভেড়া লালনপালন প্রায় চেড়েই দিয়েছিলো। সরকারের এমন অনন্য উদ্যােগে মানুষ আবারও ছাগল ভেড়া বানিজ্যিক ভাবে লালনপালন শুরু করবে বলে প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নিয়ামতপুর উপজেলার ০৮ টি ইউনিয়নে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার ডোজ টিকা প্রদান করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান (নঈম)।
উল্লেখ্য উপজেলার সকল ইউনিয়নে এটিকা একযোগে বাস্তবায়িত হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC