
বিনোদন ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ছোটবেলা থেকেই যুক্ত আছেন নাচ, গান ও অভিনয়ের সঙ্গে। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব।
জানা গেছে, বিরতি কাটিয়ে মম ফিরলেন অভিনয়ে। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। গল্পের মূল বিষয়বস্তু- বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
নাটক প্রসঙ্গে মম গণমাধ্যমকে বলেন, ‘রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এছাড়াও এই অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC