
রাইজিং কুমিল্লা ডেস্ক

ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের অন্তত ২৩টি জেলায় একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, এসব এলাকায় রাত ৯টার মধ্যে দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে।
কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা শিরোনামে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ময়মনসিংহ, রংপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে এই আবহাওয়া বিরূপ পরিস্থিতি দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদফতর বিশেষভাবে সতর্ক করে বলেছে, বজ্রপাতের সময় ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC