
রাইজিং ডেস্ক
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বিসমিল্লাহ টাওয়ার সংলগ্ন একটি ভবনে সিরামিক গোডাউনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরো দুটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে রাজধানীর বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসের শুরুর দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC