
রাইজিং ডেস্ক
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারের পাশে একটি বাসায় গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুর রহিম (৫০) তার মেয়ে মিম আক্তার (২১) ও তার নাতি আলিফ (২)।
দগ্ধ আব্দুর রহমানের ছেলে আল-আমিন জানান, আমাদের বাসা ও দোকান ধুপখোলা বাজারে। বাসার সঙ্গেই দোকান। ওই দোকানে তিতাস গ্যাসের লাইনে মেরামত কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে বাসায় থাকা শিশুসহ তিনজন দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনজনের মধ্যে রহিমের শরীর গুরুতর দগ্ধ হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC