
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এ নতুন সূচি কার্যকর হবে।
রমজান মাসের পরিবর্তিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল এই নতুন নিয়মে চলাচল করবে। একই সঙ্গে ইফতারের সুবিধার্থে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। এ সময় প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন।
মেট্রোরেল সূত্র জানায়, রমজান উপলক্ষে এসব নির্দেশনা দিয়ে গত ১৬ ফেব্রুয়ারি একটি অফিস আদেশ জারি করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।
ট্রেন চলাচলের সময়সূচি
নতুন সময়সূচি অনুযায়ী:
উত্তরা উত্তর → মতিঝিল
প্রথম ট্রেন: সকাল ৬টা ৩০ মিনিট
শেষ ট্রেন: রাত ৯টা ৩০ মিনিট
মতিঝিল → উত্তরা উত্তর
প্রথম ট্রেন: সকাল ৭টা ১৫ মিনিট
শেষ ট্রেন: রাত ১০টা ১০ মিনিট
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে
সকাল ৬:৩০ – ৭:১০ → ২০ মিনিট
সকাল ৭:১১ – ৭:৩০ → ১০ মিনিট
সকাল ৭:৩১ – ৮:১০ → ৮ মিনিট
সকাল ৮:১১ – ৯:৫৩ → ৫.৫ – ৬ মিনিট
সকাল ৯:৫৪ – দুপুর ২:৫৬ → ৮ মিনিট
দুপুর ২:৫৭ – বিকেল ৫:৪১ → ৫.৫ – ৬ মিনিট
বিকেল ৫:৪২ – সন্ধ্যা ৬:১৩ → ৮ মিনিট
সন্ধ্যা ৬:১৪ – রাত ৯:০০ → ১০ মিনিট
রাত ৯:০১ – ৯:৩০ → ১৫ মিনিট
মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে
সকাল ৭:১৫ – ৭:৩০ → ১৫ মিনিট
সকাল ৭:৩১ – ৮:০০ → ১০ মিনিট
সকাল ৮:০১ – ৮:৪৮ → ৮ মিনিট
সকাল ৮:৪৯ – ১০:৩১ → ৫.৫ – ৬ মিনিট
সকাল ১০:৩২ – দুপুর ৩:৩৪ → ৮ মিনিট
দুপুর ৩:৩৫ – সন্ধ্যা ৬:২০ → ৫.৫ – ৬ মিনিট
সন্ধ্যা ৬:২১ – ৬:৫২ → ৮ মিনিট
সন্ধ্যা ৬:৫৩ – রাত ৯:৪০ → ১০ মিনিট
রাত ৯:৪১ – ১০:১০ → ১৫ মিনিট
রমজান মাসে ইফতারের সময় পানি পান করার সুবিধার্থে:
প্রত্যেক যাত্রী শুধুমাত্র সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন,পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে, ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে এবং প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
এছাড়া শনি, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।








