
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

পবিত্র রমজান মাসে জনভোগান্তি কমাতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পরিচালিত বিদেশি কারিকুলামের (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC