
রাইজিং ডেস্ক
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আমাদের যুদ্ধ নিজ দলীয় নেতাদের বিরুদ্ধে নয়। আমাদের যুদ্ধ হলো বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। যে কোন ভাবেই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তায় শায়ন রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দেওয়ার মালিক। জননেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করবো।
মমতাজ বেগম এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দিন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বাবলু ও সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গৌরী চন্দ্র রায়, আফজাল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মহিলাবিষয়ক সম্পাদক ইতি রানী সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজু, ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন, মো. আব্দুল হালিম ও সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC