
রাইজিং ডেস্ক
আগামী ১৭ জুন (সোমবার) চলতি বছরের ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে ছুটি শুরু হবে, যা শেষ হবে ১৮ জুন (মঙ্গলবার)।
তবে ঈদের ছুটি শুরুর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে টানা পাঁচ দিনের ছুটি মিলছে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে এর সঙ্গে ঈদের ছুটি শেষে সপ্তাহের বাকি দুদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি নিতে পারলে তার সঙ্গে আরও দুদিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে সব মিলিয়ে ছুটি দাঁড়াবে ৯ দিন, অর্থাৎ ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।
মুসলমানদের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ অন্যতম। রোজার ঈদ তথা ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন।
এবার ১০ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ কিংবা ১৭ তারিখে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখে দেশটিতে পালিত হবে কোরবানির ঈদ।
সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয় বাংলাদেশে। সেই হিসাবে দেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC