
রাইজিং কুমিল্লা ডেস্ক
শুক্রবার জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, গতকালের (বৃহস্পতিবার) মতো জুলাই বিরোধী শক্তিগুলোর ভাংচুর ও নাশকতার পরিকল্পনা আছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লিখেছেন, আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। এর পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল করা হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করবে এনসিপি। নাহিদ লিখেছেন, ‘জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী পক্ষ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’
১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে হামলাকারীরা। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে আনা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC