
রাইজিং ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন। আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। এরপর ৪ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে বাংলা প্রেস।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছেন শেখ হাসিনা।
এদিকে যুক্তরাজ্য সফরকালে লন্ডনে প্রধানমন্ত্রী সোমবার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC