
রাইজিং ডেস্ক
মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্জারি সম্পন্ন হয়েছে। পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে তার শরীরে টিপস প্রতিস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ডা. হারুন আল রশিদ বলেন, এটিই চূড়ান্ত চিকিৎসা নয়। এখন লিভার প্রতিস্থাপন জরুরি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সার্জারির জন্য ওটিতে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন বিশেষজ্ঞ চিকিৎসক সফলভাবে কাজটি শেষ হওয়ার কথা জানিয়ে বলেন, এখন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সার্জারির সময় অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, জেমস পিটার হ্যামিলটন, ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC