
রাইজিং ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে থেকে টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে রাজধানী ঢাকা থেকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেটি নিষ্ক্রিয় করে।
রাত সোয়া ১২টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজমের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। সেটি টাইম বোমা ছিল বলে গণমাধ্যমকে জানায় পুলিশ। উদ্ধারের পর রাত একটার দিকে সেটি নিষ্ক্রিয় করা হয়।
বাসটির সুপার সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী তাদের বাসে উঠেন। পরবর্তী গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে থামিয়ে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় গাড়ির যাত্রী গননা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই।
এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। একপর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগ সুপারভাইজার সামনে নিয়ে আসতে গিয়ে দেখতেন পান বোমা সদৃশ বস্তু রাখা। পরে সে ৯৯৯ এ কল দেন।
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, টাইম বোমাটিতে টাইমার সেট করা ছিল। এটি যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারতো।
এতে করে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC