
রাইজিং ডেস্ক
পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিদর্শনের অংশ হিসেবে আজ রবিবার (৩১ মার্চ) ফেনীর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা অফিসের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মশার কয়েল কোম্পানিকে ১ লক্ষ জরিমানা করা হয়েছে।
বিএসটিআই, কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, এ অভিযানে সময় ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন ও বিক্রি/বিতরণকারী একটি কোম্পানিকে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় এ জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC