
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আজ রবিবার (১৪ ডিসেম্বর) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। যেখানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুই জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ইত্তেছাম আজাদ উৎস ঢাকা মেডিকেল কলেজ ও সায়মা বিনতে রহমান দিঘী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।
ইত্তেছাম আজাদ উৎস নাসিরনগর উপজেলা সদরের কুলিকুন্ডা গ্ৰামের মোঃ আব্দুল্লাহ এর মেজো ছেলে ও সায়মা বিনতে রহমান দিঘী উপজেলার বুড়িশ্বর গ্ৰামের মাসুকুর রহমানের মেয়ে।
তাদের এমন সাফল্য অর্জনে তাদের স্কুল কলেজ এর শিক্ষকরা আনন্দিত এবং তাদের পরিবারের সদস্যরা তাদের আগামীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC