বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নাসিরনগরের সায়মা- উৎস

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Nasirnagar's Saima-Utsah passes medical admission test
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নাসিরনগরের সায়মা- উৎস/ছবি: প্রতিনিধি

আজ রবিবার (১৪ ডিসেম্বর) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। যেখানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুই জন শিক্ষার্থী‌ উত্তীর্ণ হয়েছেন।

ইত্তেছাম আজাদ উৎস ঢাকা মেডিকেল কলেজ ও সায়মা বিনতে রহমান দিঘী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।

ইত্তেছাম আজাদ উৎস নাসিরনগর উপজেলা সদরের কুলিকুন্ডা গ্ৰামের মোঃ আব্দুল্লাহ এর মেজো ছেলে ও সায়মা বিনতে রহমান দিঘী উপজেলার বুড়িশ্বর গ্ৰামের মাসুকুর রহমানের মেয়ে।

তাদের এমন সাফল্য অর্জনে তাদের স্কুল কলেজ এর শিক্ষকরা আনন্দিত এবং তাদের পরিবারের সদস্যরা তাদের আগামীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন