
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাসে এখন থেকে অনলাইনে রিচার্জ করা যাবে। ফলে যাত্রীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে কার্ড রিচার্জের সুবিধা পাবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “আজকের দিনটি আমাদের জন্য বহুল কাঙ্ক্ষিত। স্টেশনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা ও ভিড়ের কারণে যাত্রীদের হয়রানি কমাতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আজকের এই উদ্যোগ গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী করবে।”
তিনি আরও জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনে দুটি করে এভিএম (AVM) মেশিন বসানো হয়েছে। যাত্রীরা বাসায় বা স্টেশনের বাইরে থেকে অনলাইনে রিচার্জ করে এভিএমে কার্ড ট্যাপ করলে সাথে সাথে রিচার্জ নিশ্চিত হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, মন্ত্রণালয়ের কাজ মূলত নীতিগত সহায়তা দেওয়া। তিনি উল্লেখ করেন, ডিএমটিসিএল দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। যাত্রীদের স্বচ্ছ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন টিকিটিং ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
যেভাবে অনলাইনে রিচার্জ করবেন
রিফান্ড নীতি
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা ও এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC