
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ কুমিল্লা উত্তর জেলার মেঘনা উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) শোভাযাত্রাটি সকাল থেকে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন শিশির।
র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন










