
নিজস্ব প্রতিবেদক
মিশু টিচিং হোম এর আয়োজনে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রসাশক ও মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো; ইউসুফ মোল্লা টিপু, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: আরিফ মোর্শেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জয়নাল আবেদীন রনি।
মিশু টিচিং হোম এর পরিচালক মো: ওমর ফারুক মিশুর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গিতের পর বক্তব্য রাখেন ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সামিয়া তাবাসুমও আবির হোসেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, তোমরা যারা ভালো ফলাফল করেছ আগামী দিনে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে, শুধুমাত্র জিপিএ-৫ পেলে হবে না, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে, স্বপ্ন দেখতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী| উচ্চমাধ্যমিকের শিক্ষা জীবন খুবই গুরুত্বপূর্ণ, এই স্তরের ফলাফলের উপর নির্ভল করে উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ।
ডা. আরিফ মোর্শেদ বলেন, আমরা উচ্চশিক্ষার প্রসার ঘটাতে পেরেছি, কিন্তু সেই শিক্ষাকে কাঙ্ক্ষিত গুণগত মানে রূপান্তর করার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে| উন্নত দেশগুলোর ধারে কাছে নেই আমাদের শিক্ষার মান| এমনকি সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে পিছিয়ে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একজন মানুষের অস্তিত্ব টিকে থাকার জন্য প্রয়োজন সু-শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে| বর্তমানে প্রতিযোগিমূলক বিশ্বে কর্মক্ষেত্র কমে এসেছে বলে সবসময়ই ক্যারিয়ার নিয়ে এখন থেকে ভাবতে হবে।
অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়|
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC