
রাইজিং ফ্যাক্টচেক
"সবার কাছে দোয়া চাই, মিজানুর রহমান আজহারী প্রাইভেট কার এক্সিডেন্ট করে অসুস্থ" এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়ছে।
রাইজিং ফ্যাক্টসের বিস্তারিত অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তিনি সুস্থ রয়েছেন।
এমন কিছু পোস্ট দেখুন এখানে।
ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে মিজানুর রহমান আজহারীর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করা হয়।
দেখা গেছে, তিনি নিয়মিতভাবে পোস্ট করছেন এবং তার সাম্প্রতিক কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো দুর্ঘটনা বা অসুস্থতার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC