মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

মার্চের ২৩ দিনেই দেশে এলো রেমিট্যান্স প্রায় ২৮৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Remittance
ছবি: সংগৃহীত

মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে মোট ২৮২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। একই সময়ে গত বছর দেশে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর চলতি বছরের জানুয়ারি মাসে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত।

আরও পড়ুন